বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৯:২১ পিএম

শেয়ার করুন:

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

স্বামীর বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা দেওয়ায় মানিকগঞ্জে লাভলী আক্তার নামের এক নারীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলা থেকে তার স্বামী মো. আরিফুল ইসলাম রতনকে বেকসুর খালাস দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতের বিচারক দোলন বিশ্বাস বাদী ও আসামীর উপস্থিতিতেই এই রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি মো. আরিফুল ইসলামের সঙ্গে লাভলী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দুজনের সঙ্গে দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে রিরোধ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১৫ মার্চ স্বামীর বিরুদ্ধে ৫ লাখ টাকা যৌতুকের দাবিসহ মারধর করে বাড়ি থেকে বেড় করে দিয়েছে এমন অভিযোগ এনে সিংগাইর থানায় মামলা করেন লাভলী আক্তার। এই মামলার বাদীসহ মোট ৩জান সাক্ষ্য দেন। পরে আসামীপক্ষের আইনজীবীর জেরার সময় আদালতে প্রমাণিত হয় বাদী তার মামলায় যে আরজি বা ঘটনা কথা উল্লেখ করেন। সে সময় আসামী মোঃ আরিফুল ইসলাম রতন বিদেশে ছিলেন। সে কারনে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণীত হয়।

আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন কহিনুর বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামিকে খালাস দেন। পরে মিথ্যা মামলা দেওয়ার বিষয়টি প্রমাণীত হলে যৌতুক নিরোধ আইনের ৬ ধারায় বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত বাদীকে ১০ দিনের কারাদন্ড দেন।

বাদী পক্ষের আইনজীবী সমাপ্তি আক্তার বলেন, ১০ দিনের সাজা হওয়ায় আমার মক্কেল জন্য আদালতে জামিনের আবেদন করি। আপিল দায়িরের পরে আজ বিকেলের দিকে এক হাজার টাকা বন্ডে লাভলী আক্তারের জামিন মঞ্জুর করেন আদালত।

মানিকগঞ্জ কারাগারের জেল সুপার মো. হুমায়ূন কবির খান বলেন, আজ আদালত থেকে লাভলী আক্তার নামের কোন আসামী কারাগারে পাঠাইনি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর