বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, ৪ জনের যাবজ্জীবন 

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, ৪ জনের যাবজ্জীবন 

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তরিকুল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুল মজিদ মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিনকে কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুল মান্নান ও তার ভাই রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হীরা মিয়া, সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার মাজেম আলীর ছেলে রফিকুল ইসলাম ও জেছারত আলীর ছেলে আব্দুল মজিদ।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় মোট ১৪ জন আসামি ছিলেন। এদের মধ্যে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুল মজিদ মারা গেছেন (মৃত)।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের সাখাওয়াত হোসেনের পরিবারের সাথে আসামিদের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট আসামিরা সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ১৪ জনকে অভিযুক্ত করে ২০১০ সালের ৬ জানুয়ারি আদালতে অভিযোগ পত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এ সময় আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট মো. ফেরদৌস ওয়াহেদ (সুমন)।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর