বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে দু-পক্ষের সংঘর্ষে আহত ১২

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে দু-পক্ষের সংঘর্ষে আহত ১২

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে ধনঞ্জয়পুর গ্রামের দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জাহিদ বিশ্বাস বলেন, সকালে আমার লোকজন যার যার বাড়িতে অবস্থান করছিল। কিন্তু হঠাৎ করেই প্রতিপক্ষের লোকজন আমাদের লোকজনের ওপর হামলা করে। পরে আমাদের লোকজন প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ বেধে যায়।

943f63e9-04bc-43cf-ac12-cd731aff4a7c

শাহাবুর রহমান বলেন, আমি বাড়িতে অবস্থান করছিলাম। হঠাৎ আমার কাছে খবর আসে সংঘর্ষ বেধেছে। আসলে কী নিয়ে এই সংঘর্ষ, তা সঠিকভাবে আমার জানা নেই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর