বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

সিলেটে ৩ খুনের ঘটনায় যুবক আটক

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

সকালে ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
আটক

সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকার একটি বাসায় স্বামী, স্ত্রী ও তাদের গৃহপরিচারিকাকে খুনের ঘটনায় বাবুল (৪০) নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। 

বুধবার বিকেল ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

এর আগে, সকালে ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও তাদের বাসার গৃহপরিচারিকা তাহমিনা (১৫)।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর