বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ২ আসামি কারাগারে

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ২ আসামি কারাগারে

ঝালকাঠি সদর হাসপাতালে থেকে ৬০ বছর বয়সি এক নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নওরিন কবির এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক পুলক চন্দ্র রায়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে থাকা ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে কৌশলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে মোটরসাইকেলে করে তাঁকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে দুই ব্যক্তি ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পরদিন ভুক্তভোগীর ছেলে ইউসুফ হোসেন হাওলাদার বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। অভিযান চালিয়ে পুলিশ ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার থেকে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে ভুক্তভোগী নারী ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান বলেন, ঘটনার পরপরই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর