বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

অবৈধভাবে বালু পরিবহন, দুই ট্রলার মালিকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

অবৈধভাবে বালু পরিবহন, দুই ট্রলার মালিকের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।

নেত্রকোনার মোহনগঞ্জে অবৈধভাবে বালু পরিবহন ও বিক্রির দায়ে দুই ট্রলার মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং এক বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ আগস্ট) মোহনগঞ্জ উপজেলার টেংগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বালুবোঝাই দুটি ট্রলারসহ তিনজনকে আটক করে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত দুই ট্রলার মালিক হলেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের সাহেদ আলীর ছেলে মো. কিবরিয়া (৪০) এবং রসুলপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে মো. শহীদ (৩০)। তাদের দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মোহনগঞ্জের বামেরচর এলাকার মিয়া হোসেনের ছেলে মো. মানিককে (৪৯) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, অবৈধভাবে বালু বিক্রির তথ্য পেয়ে টেংগাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বালুবোঝাই ট্রলারের মালিকেরা বালু কেনা ও পরিবহনের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে বালু কেনার দায়ে মানিককে অর্থদণ্ড করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর