বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উদ্ধার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উদ্ধার

ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবদুল বাকেরের ভাড়া বাসা থেকে সরকারি ত্রাণের বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ফুলগাজী বাজার এলাকার দক্ষিণ শ্রীপুরে ওই বাসায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শ্রীপুরের একটি ভবনে অভিযান চালানো হয়। এ সময় আবদুল বাকেরের বাসা থেকে ১০ বস্তা ত্রাণসামগ্রী ও তিন বস্তা শুকনা খাবারের প্যাকেট জব্দ করা হয়।

78d73bf9-3605-423b-9b2c-327b6e231688

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি লবণ, ৩০ কেজি চিনি, ৩৩ কেজি মসুর ডাল, ২০০ গ্রাম ওজনের ৩০ প্যাকেট হলুদের গুঁড়া, ১০০ গ্রাম ওজনের ৩২ প্যাকেট মরিচের গুঁড়া এবং ১০০ গ্রাম ওজনের ৩১ প্যাকেট ধনিয়ার গুঁড়া।

আবদুল বাকের ২০২৪ সালে ফুলগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলায় কর্মরত। তবে তার পরিবার ফুলগাজীতেই বসবাস করে

404dcbcc-05d3-4abf-987b-8e221aaabe02

ফুলগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব আহমেদ বলেন, উদ্ধার করা মালামাল বর্তমানে থানার হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া পণ্যগুলো ২০২৪-২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছিল।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর