বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন ২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন ২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা

জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

এসময় বক্তব্য দেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারসহ এতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সভা থেকে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও বর্ণাঢ্য পরিবেশে সম্পন্ন করার জন্য নানা দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে স্ব-স্ব দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর