মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল
কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন।

কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভটিতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা শুরু হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে’, ‘আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা—জয় বঙ্গবন্ধু। হানিফ সাহেবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কামারুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’

ওই যুবককে আরও বলতে শোনা যায়, ‘আমরা এই জুলাই মানি না, কখনো মানব না। শেখ হাসিনার বাংলাদেশ, আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাআল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসব।’

কুষ্টিয়ার জুলাই যোদ্ধা ও জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। তার অভিযোগ, ‘পতিত সরকারের’ কিছু বিপথগামী ছাত্রনেতা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শিগগির কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা যাচাইয়ের বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সরাসরি আগুন জ্বলতে দেখা না গেলেও আগুন লাগার পর যে ধরনের পোড়া বা কালো দাগ তৈরি হয়, ঘটনাস্থলে তেমন চিহ্ন দেখা গেছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর