মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ
সিগারেটের বাজারমূল্য প্রায় প্রায় দেড় কোটি টাকা বলে জানায় র‌্যাব। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরের চোরের খনি খ্যাত রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে অরিসসহ বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। জব্দ করা এসব সিগারেটের বাজারমূল্য প্রায় প্রায় দেড় কোটি টাকা বলে জানায় র‌্যাব।

মঙ্গলবার (১১ আগস্ট) এ তথ্য জানান র‌্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে রিয়াজউদ্দিন বাজারের ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভবনের কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে অরিসসহ বিভিন্ন র্ব্যান্ডের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এসব সিগারেটের অবৈধ আমদানি, মজুত ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

র‌্যাবের এই কর্মকর্তার তথ্যমতে, চট্টগ্রাম মহানগরের সবচেয়ে বড় চোরের খনি খ্যাত এই রিয়াজউদ্দিন বাজারের সংঘবদ্ধ একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট আমদানি, মজুত ও বিক্রি করে আসছিল। এখানে শুধু সিগারেট নয়, চোরাই মোবাইল থেকে স্বর্ণ পাচারের মুখ খনি এই রিয়াজ উদ্দিন বাজার। র‌্যাব সবসময় এই রিয়াজ উদ্দিন বাজারে নজরদারি চালায় এবং সেটা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আইকে/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর