মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

নওগাঁয় ৫ মাদরাসার পাস করতে পারেনি কোনো শিক্ষার্থী

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৭:২৭ এএম

শেয়ার করুন:

নওগাঁয় ৫ মাদরাসার পাস করতে পারেনি কোনো শিক্ষার্থী

নওগাঁ জেলার পাঁচটি মাদরাসার কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়।

কোনো শিক্ষার্থী পাস না করা ওই পাঁচটি মাদরাসা হলো— নওগাঁর পোরশা উপজেলার বড় গুন্দইল দাখিল মাদরাসা, গাঙ্গুরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, অনন্তপুর দাখিল মাদরাসা ও কালিনগর সারাইগাছী মহিলা দাখিল মাদরাসা এবং পত্নতলা উপজেলার চকনোদবাটি ইসলামিয়া দাখিল মাদরাসা।

এর মধ্যে বড় গুন্দইল দাখিল মাদরাসা থেকে ১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি। এছাড়া গাঙ্গুরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে ১৩ জন, অনন্তপুর দাখিল মাদরাসা থেকে ৯ জন, কালিনগর সারাইগাছী মহিলা দাখিল মাদরাসা থেকে ৬ জন এবং চকনোদবাটি ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে ১৯ জন অংশ নিয়ে কেউ কৃতকার্য হতে পারেনি।

চকনোদবাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন বলেন, বিষয়টি খুবই লজ্জার এবং দুঃখজনক। শিক্ষাপ্রতিষ্ঠানটি একদম প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় এখানকার বেশিরভাগ শিক্ষার্থী নিয়মিত ক্লাস করতো না। এ কারণেই এমন ফলাফল হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি।

এ বিষয়ে নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, শূন্য ভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে। এছাড়া এসব প্রতিষ্ঠানের অবস্থা সরেজমিন দেখে ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর নওগাঁ জেলা থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ২১ হাজার ৪৫৬ জন অংশ নিয়ে ১৩ হাজার ২৮৯ জন পাস করেছে। পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৩৯ জন। মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৫ হাজার ৯৫৫ জন অংশ নিয়ে ২ হাজার ৫১১ জন পাস করেছে। পাসের হার ৪২ দশমিক ১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৪ হাজার ২৭২ জন অংশ নিয়ে ২ হাজার ১৫৮ জন পাস করেছে। পাসের হার ১৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৫০ দশমিক ৫১ শতাংশ।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর