মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে ‘অনিয়ম’, ফল বাতিলে ছাত্রদলের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১০:৪৯ পিএম

শেয়ার করুন:

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে ‘অনিয়ম’, ফল বাতিলে ছাত্রদলের বিক্ষোভ
উপজেলা পরিষদ গেইটে অবস্থান। ছবি: ঢাকা মেইল

গাইবান্ধার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে এবং নিয়োগের ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।

 সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান।

এতে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইসতিয়াক আহমেদ সোহান, সদস্য সচিব পারভেজ সরকারসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে যথাযথ নিয়ম ও যোগ্যতা অনুসরণ করা হয়নি। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলে দাবি তাদের।

তারা অবিলম্বে নিয়োগের ফলাফল বাতিল এবং নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়ার দাবি জানান। 

শেষে উপজেলা পরিষদ গেইটে প্রতীকী তালা লাগান বিক্ষোভকারীরা।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর