সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

বেতাগীতে স্তন ও জরায়ুমুখ ক্যানসার পরীক্ষা, সেবা পেলেন ৪০ নারী

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৮:২৫ পিএম

শেয়ার করুন:

বেতাগীতে স্তন ও জরায়ুমুখ ক্যানসার পরীক্ষা, সেবা পেলেন ৪০ নারী

নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের লক্ষ্যে বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবারের (১০ আগস্ট) এ কার্যক্রমে ৪০ জন নারীর পরীক্ষা করা হয়।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, রোটারি ক্লাব অব ঢাকা, রোটারি ক্লাব অব ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশন এবং ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির যৌথ উদ্যোগে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

আয়োজকেরা জানান, নারীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার পাশাপাশি ক্যানসারের ঝুঁকি ও প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরিই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। নিয়মিত এ ধরনের উদ্যোগ নেওয়া হলে প্রত্যন্ত এলাকার নারীরাও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন।

31c7c951-3bcf-4ae6-9313-6b5937fc2bc4

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. শাহারিয়ার হোসাইন রুম্মান।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিডিসি বরগুনা তুহিন আলম, আরসি লিড জেনারেশন এস এম মাহবুবুর রহমান, সিনিয়র শাখা ব্যবস্থাপক-দাবি মো. হাফিজুর রহমান, সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. সরোয়ার হোসেন, কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নাসরিন আক্তার ও অশ্রু আক্তারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ডা. সাইফুল ইসলাম বলেন, ‘স্তন ও জরায়ুমুখ ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতন হওয়ার পাশাপাশি কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এ ধরনের বিনামূল্যের পরীক্ষা কার্যক্রম সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর