সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

শব্দদূষণ: ফেনীতে ৩ বাসকে জরিমানা, ৬ হাইড্রোলিক হর্ন ধ্বংস

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৮:১১ পিএম

শেয়ার করুন:

শব্দদূষণ: ফেনীতে ৩ বাসকে জরিমানা, ৬ হাইড্রোলিক হর্ন ধ্বংস

ফেনীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

সোমবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল হাইওয়ে থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

712c8b91-4eee-4421-b050-fcecb755165b

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে শব্দদূষণ সৃষ্টির অপরাধে তিনটি বাসকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় যানবাহন থেকে নিষিদ্ধ ছয়টি হাইড্রোলিক হর্ন খুলে নিয়ে ধ্বংস করা হয়। পরিবেশ অধিদফতর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক শাওন শওকত মামলার প্রসিকিউশন পরিচালনা করেন। অভিযানে পরিবেশ অধিদফতরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

1c366626-719f-41c6-a92f-8947d19acb6a

পরিদর্শক শাওন শওকত বলেন, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর