সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

নবীগঞ্জে বাসচাপায় পিকআপের ৩ সবজি ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

নবীগঞ্জে বাসচাপায় পিকআপের ৩ সবজি ব্যবসায়ী নিহত

প্রতিদিনের মতো ভোরে পাইকারি বাজার থেকে সবজি কিনে খুচরা বিক্রির উদ্দেশে বেরিয়েছিলেন কয়েকজন ব্যবসায়ী। কিন্তু বাজারে যাওয়ার পথেই বাসচাপায় প্রাণ হারালেন তাদের তিনজন। এ ঘটনায় পিকআপচালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়চর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মাওলানা মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে ময়না মিয়া (৪২) এবং দক্ষিণ ইনাতগঞ্জ এলাকার ময়না মিয়ার ছেলে কাশেম মিয়া (৫০)।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

গাইবান্ধায় ফ্লাওয়ার মিলে পড়ে ছিল যুবকের নিথর দেহ

পুলিশ জানায়, ভোরে পাঁচজন সবজি ব্যবসায়ী একটি পিকআপ ভ্যানে করে হবিগঞ্জ সদর উপজেলার চাষিবাজারে পাইকারি সবজি কিনতে যাচ্ছিলেন। পথে বড়চর এলাকায় বিপরীত দিক থেকে আসা লাকী পরিবহনের একটি বাস পিকআপটিকে চাপা দেয়। এতে পিকআপে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অন্য দুই সবজি ব্যবসায়ী ও পিকআপচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।

এ ঘটনায় নিহতদের পরিবার ও স্থানীয় ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর