সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

ছেলেকে না পেয়ে বাবাকে লক্ষ্য করে গুলি, আহত মা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

ছেলেকে না পেয়ে বাবাকে লক্ষ্য করে গুলি, আহত মা

খুলনায় ছেলেকে না পেয়ে তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ার সময় লক্ষ্যভ্রষ্ট গুলিতে মা শিমুল (৪০) কোমরে গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সকালে নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিমুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পরিবার।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে করিমনগর এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শিমুল ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী।

পুলিশ ও স্বজনদের ভাষ্য, সকালে ৮ থেকে ১০ জনের একটি হামলাকারী দল করিমনগরে শিমুলদের বাড়িতে গিয়ে তার ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। হৃদয়কে বাড়িতে না পেয়ে তারা তার বাবা মুকুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট গুলিটি শিমুলের কোমরে লাগে।

গুলির শব্দ ও শিমুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহত শিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, শিমুলের ছেলে হৃদয়ের সঙ্গে হামলাকারীদের কোনো অভ্যন্তরীণ বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে না পেয়ে ভয় দেখানোর উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর