সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

উখিয়ায় পুলিশের অভিযানে নকল বিড়ি ও সিগারেটসহ আটক ২

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

উখিয়ায় পুলিশের অভিযানে নকল বিড়ি ও সিগারেটসহ আটক ২

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা বাজারে অভিযান চালিয়ে বিপুল নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি ও সিগারেট জব্দ করেছে উখিয়া থানা পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়।

রোববার বিকেলে উপজেলার বালুখালি বাজারে অভিযান পরিচালনা চালিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে সরকারকে মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে নকল আকিজ বিড়ি উৎপাদন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত ও মজুদ করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সাকিনের অন্তর্গত রোহিঙ্গা বাজারে অভিযান চালানো হয়। এ সময় ৫০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি, চার হাজার পাঁচ শ শলাকা চায়না ব্ল্যাক সিগারেট, ৩ হাজার শলাকা হিলটন সিগারেট এবং ৭২ হাজার শলাকা নকল মাস্টার বিড়ি জব্দ করা হয়।

অভিযানকালে মো. সাগর ও মো. ইউনুছ নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। সাগর কুষ্টিয়ার দৌলতপুর থানার মো. সাবাজ মন্ডলের ছেলে। আর ইউনুছ কক্সবাজারের টেকনাফ থানার আবুল হোসাইনের ছেলে।

আকিজ বিড়ি ফ্যাক্টরির কর্মকর্তারা জানান, সাগর বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত কর্মী। তিনি কুষ্টিয়ায় নকল বিড়ি উৎপাদন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

এ ঘটনায় আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের এরিয়া ম্যানেজার (মার্কেটিং) মাশোক ইলাহী বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার করেনণ। সেখানে সাগর ও ইউনুছের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে বিবাদী করা হয়।

উখিয়া থানার এসআই (নিরস্ত্র) উনুমং মারমা জানান, অভিযানে বিপুল রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ বিড়ি ও সিগারেট জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে দুইজনকে। এ ঘটনায় মামলা হয়েছে। নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলোরেন্স নীতি চালু রয়েছে। ফলে দেশের রাজস্ব ফাঁকি দেবে এমন কাউকে ছাড় দেওয়া হবে না। নকলের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর