সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

নড়াইলের মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই আহত

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১২:০৬ এএম

শেয়ার করুন:

নড়াইলের মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই আহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলায় খোকন হাওলাদার নামে এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এসআই খোকন হাওলাদার লোহাগড়া থানাধীন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. খোকন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল লাহুড়িয়া বাজারের বাসস্ট্যান্ডসংলগ্ন শ্যামলের চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় মাদক কারবারি কচুবাড়িয়া গ্রামের নবীর হোসেনের ছেলে হারুনের দেহ তল্লাশি করছিল পুলিশ। তখন ওই দোকানে উপস্থিত কামাল, শ্যামল, আকিদুলসহ কয়েকজন দেশীয় লাঠিসোঁটা দিয়ে এসআই খোকন হাওলাদারকে এলোপাতাড়ি আঘাত করে আহত করেন।

একপর্যায়ে ঘটনাস্থলে আরও ১০ থেকে ১৫ জন লোক এসে হামলাকারীদের সঙ্গে যোগ দেন। তারা ইয়াবাসহ হারুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে স্থানীয়রা আহত এসআই খোকন হাওলাদারকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর