নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির গেটের কাচের জানালা ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়।
রোববার (৯ আগস্ট) দুপুরে গুরুদাসপুর উপজেলার কাচারীপাড়া এলাকায় আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুপুরে প্রায় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে একদল যুবক বাড়িটির সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় বাড়ির ভেতরেও ইটপাটকেল ছোড়া হয়। এতে কয়েকটি কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রিয়াজ হাসান বলেন, একটি মিছিল যাওয়ার পথে বাড়িটিতে হামলার চেষ্টা হয়েছে বলে তারা শুনেছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




