রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ফরিদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
গ্রেফতার ছিদ্দিক মাতুব্বর। ছবি: ঢাকা মেইল

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলায় মামলার আসামি আওয়ামী লীগ নেতা ছিদ্দিক মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের কোর্টপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সিদ্দিক মাতুব্বর বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে সিদ্দিক মাতুব্বর নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এই মামলার অন্য আসামিদেরও গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর