বাগেরহাটের ফকিরহাটে বৃষ্টির পানি জমে থাকা গোবরের গর্তে পড়ে রাকিব শেখ নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব ওই গ্রামের রাব্বি শেখের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সবার অগোচরে বাড়ির আঙিনায় বৃষ্টির পানিতে জমে থাকা গোবরের গর্তে পড়ে যায় রাকিব। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারিপ উদ্দিন বলেন, ‘শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন পরিবারের সদস্যরা। ধারণা করা হচ্ছে, গোবরের গর্তে জমে থাকা পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।’
প্রতিনিধি/এসএস




