রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
মো. ইসমাইল হোসেন (৫৫)।

ভোলার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প।

রোববার (৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা এলাকায় অভিযান চালিয়ে মো. ইসমাইল হোসেন (৫৫) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি লালমোহন উপজেলার বাসিন্দা।

র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসমাইল হোসেনের বিরুদ্ধে জিআর মামলা নম্বর ৮৫৫/৯৯ (পটুয়াখালী) ও সেশন মামলা নম্বর ৪৬/০১ রয়েছে। এসব মামলায় ২০০৬ সালের ৫ এপ্রিল পটুয়াখালীর বিশেষ দায়রা জজ তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইসমাইল হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। পরে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ইসমাইল হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর