রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ১০:৩৮ এএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে শিহাব (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকালে সদর উপজেলার জাগীর ইউনিয়নের ধলেশ্বরী মাঠে অবস্থিত শহীদ মিনার থেকে পুলিশ শিহাবের মরদেহ উদ্ধার করে।

মো. শিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলি এলাকার মো. সেলিমের ছেলে। তবে ধলেশ্বরী মাঠের পাশেই নানা একরাম হোসেনের বাড়িতেই থাকত শিহাব।

স্থানীয় ও স্বজনেরা জানান, শিহাব নানার বাড়িতে থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারে মাছ কাটার কাজ করতো। কয়েকদিন আগে থেকে শিহাব তার বন্ধুদের সঙ্গে রাতে বাহিরে থাকতো। সময় মত বাড়ি ফিরতো না, কাজেও যেত না। এই বিষয় নিয়ে পারিবারিক কলহের জেরে শিহাব আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। 

 

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আয়নাল হক বলেন, শিহাবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর