ঢাকা নহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন আহমেদের বাবার মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ আগস্ট) বিকেলে গুলশান-১ এর মোড়ে থাকা জব্বার টাওয়ারের গলিতে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে মহানগর উত্তর ছাত্রদল নেতা ওয়ালিদ ইসলাম নাঈম জমাদারের অনুসারীরা।
এসময় নগর ছাত্রদল সভাপতির বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়৷
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সংগ্রামী সভাপতি সালাহউদ্দিন আহমেদ বাবা মরহুম শেখ ছাহের উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজনে গুলশান ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন গুলশান থানা ছাত্রদল নেতা হান্নান সরদার, চঞ্চল শেখ, সেহেল রানা, নাহিদ ও বনানী থানা ছাত্রদলের জনি, আলম, শিপন প্রমুখ।
এই দোয়া অনুষ্ঠানে মহানগর উত্তরের বিগত দিনের আন্দোলন সংগ্রামে গুম ও খুন হওয়া ব্যক্তিদের স্মরণেও দোয়া করা হয়। এসময় তাদের মাগফেরাত কামনা করেন তারা। পরে পথচারী ও উপস্থিত ব্যক্তিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এমআইকে/ এজে




