শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: ঢাকা মেইল

ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুরের শ্রীপুরের ইজ্জতপুর স্টেশন এলাকায় রেললাইন থেকে স্বামী-স্ত্রীর ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

মৃতদের স্বজনদের দাবি, তারা উভয়ে আত্মহত্যা করেছেন।

মৃত রিনা আক্তার (৩০) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকায় সিদ্দিক মিয়ার মেয়ে। আর নিহত আল আমিনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

রিনা আক্তার ও আল আমিন দুজনই পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার বিকেলে ইজ্জতপুর স্টেশনের আউটার সিগন্যালে ট্রেনে কাটা পড়ে ছিন্ন-বিচ্ছিন্ন দুজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে রেলওয়ে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী বলেন, বিকেলে এক ছেলে ও এক মেয়ে ময়মনসিংহগামী ‘কমিউটার ট্রেনের’ নিচে ঝাঁপ দেন। এরপর ট্রেনের নিচে পড়ে তাদের মরদেহ অনেক দূর নিয়ে যায়। মরদেহের অংশ রেলপথের প্রায় ৫০০ মিটার সড়কজুড়ে পড়ে রয়েছে।

মৃত রিনার স্বজনরা জানান, রিনা ও আল-আমিন চার বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কে দ্বিতীয় বিয়ে করেন। পরিবার তাদের প্রেমের বিষয়টি মেনে না নেওয়ায় তারা দুজনই শ্রীপুর পৌরসভায় ভাংনাহাটি এলাকায় আলাদা বাসায় ভাড়া থাকতেন। সম্প্রতি তারা অনলাইন জুয়ায় আসক্ত হন। এ নিয়ে তাদের প্রায়ই ঝগড়া হতো। হয়তো পারিবারিক কলহে তারা এক সাথে আত্মহত্যা করে থাকতে পারেন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর