শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ফেরি করতেন কোয়েল পাখির ডিম, সড়কে হঠাৎ মৃত্যু

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম

শেয়ার করুন:

ফেরি করতেন কোয়েল পাখির ডিম, সড়কে হঠাৎ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোয়েল পাখির ডিম বিক্রি করতে গিয়ে হেবজু মিয়া(৫৫) নামে এক ফেরিওলার হঠাৎ মৃত্যু হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হেবজু মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

পুলিশ ও হেবজু মিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকাল ৬টার দিকে কোয়েল পাখির ডিম নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হেবজু মিয়া। পরে বিজয়নগরের পাইকপাড়া এলাকায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে হেবজু মিয়ার মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পর স্বাভাবিক মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে এডিএমের নিকট আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ময়নাতদন্ত ছাড়াই বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর