শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

আলীকদমে বাসের চাকা ব্লাস্ট হয়ে হেলপার নিহত, চালকসহ আহত ১১

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

আলীকদমে বাসের চাকা ব্লাস্ট হয়ে হেলপার নিহত, চালকসহ আহত ১১

বান্দরবানের আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে বাসের হেলপার মো. হোসেন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ ১১ জন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে আলীকদম-লামা-চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় আলীকদম কলেজসংলগ্ন ঢালু অংশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে আলীকদমগামী মাতামুহুরি পরিবহনের বাসটি আলীকদম কলেজসংলগ্ন ঢালু এলাকায় পৌঁছালে একটি চাকা ব্লাস্ট হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় চালক, হেলপারসহ ১১ জন আহত হন।

8d95ee34-b8c0-42fe-9544-ede7debef39c

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রামে নেওয়ার পথে বাসের হেলপার মো. হোসেনের মৃত্যু হয়।

আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. মনসুর আলম বলেন, ‘তারাবুনিয়া এলাকায় চকরিয়াগামী একটি বাসের চাকা ব্লাস্ট হয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে চালক ও হেলপারসহ ১১ জন আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া বলেন, ‘চকরিয়া থেকে আলীকদম আসার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর