শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

নাদিয়া পাঠানের আশ্বাসে মহাসড়ক ছাড়লেন বিক্ষুব্ধ এলাকাবাসী

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

নাদিয়া পাঠানের আশ্বাসে মহাসড়ক ছাড়লেন বিক্ষুব্ধ এলাকাবাসী
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক দুই ঘণ্টা অবরোধের পর তা তুলে নিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠানের আশ্বাসে শনিবার বেলা ১টার দিকে তারা মহাসড়ক থেকে সরে যান।

এর আগে সকাল ১১টা থেকে আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন দুর্গাপুর, বাহাদুরপুর, সোহাগপুর ও তাজপুর এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত এলাকাবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঘটনাস্থলে যোগ দেন ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান। তিনি গ্রামবাসীর দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘আমি জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলেছি। আগামী দুই দিনের মধ্যে বালু উত্তোলন বন্ধের আশ্বাস দেওয়া হয়েছে। অন্যথায় আপনারা আবার মহাসড়ক অবরোধ করতে পারেন।’

8d3d0c23-4e0e-4190-9cc0-dbc50a1a26d7

নাদিয়া পাঠান আরও বলেন, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকেও অবহিত করবেন বলে তিনি আশ্বাস দেন।

আরও পড়ুন

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে মহাসড়ক অবরোধ

পরে তার আশ্বাসে আন্দোলনরত এলাকাবাসী মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।

835314ea-65bb-4f6d-aeb7-48d03bef17d7

এ সময় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। তারা অবৈধ বালুমহলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অবরোধের কারণে সোহাগপুর বাসস্ট্যান্ড থেকে বেড়তলা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার কয়েক হাজার যাত্রীসহ স্থানীয় লোকজন ভোগান্তিতে পড়েন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর