রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

২০ টাকার টিকিটে ভাগ্য বদল, ৩০ লাখ টাকার পুরস্কার পেলেন কৃষক হানিফ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৮:৫৯ এএম

শেয়ার করুন:

২০ টাকার টিকিটে ভাগ্য বদল, ৩০ লাখ টাকার পুরস্কার পেলেন কৃষক হানিফ
কৃষক হানিফ মিয়া

ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ উপজেলার কৃষক হানিফ মিয়া ২০ টাকার বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬-এর প্রথম পুরস্কার ৩০ লাখ টাকার বিজয়ী হয়েছেন। টিকিটি তার কাছে রয়েছে। তবে চূড়ান্ত স্বীকৃতির জন্য এখনো অপেক্ষা বাংলাদেশ ব্যাংকের যাচাইয়ের।

হানিফ মিয়া দাবি করছেন, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬-এর প্রথম পুরস্কার ৩০ লাখ টাকার বিজয়ী টিকিটটি তার কাছেই রয়েছে। তিনি উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা। ওষুধের একটি দোকানে কাজ করার পাশাপাশি হানিফ হাঁসের খামার ও কৃষিকাজ করে সংসার চালান।

সরকার অনুমোদিত ‘বিপিকেএস জাতীয় লটারি-২০২৬’-এর ড্র অনুষ্ঠিত হয় ১৯ জুলাই। এতে প্রথম পুরস্কার হিসেবে ৩০ লাখ টাকা জেতে ‘গ-০১৬৪৩৬৪’ নম্বরের টিকিট। ওই টিকিট নিজের কাছে আছে বলে দাবি হানিফ মিয়ার।

হানিফ মিয়া জানান, লটারিতে প্রথম পুরস্কার পাওয়া টিকিটটি এ প্রতিবেদককে তিনি দেখানোর পাশাপাশি এটি কেনার গল্প তুলে ধরেন। হানিফ জানান, স্থানীয় মহেশপুর বাজারে ওষুধের দোকানে কাজ করার সময় টিকিট বিক্রির খবর শুনে ২০ টাকা করে তিনি ২টি টিকিট কেনেন। পরে অনলাইনে ফলাফল দেখে প্রথম পুরস্কার পাওয়া টিকিটের নম্বরের সঙ্গে তাঁর কাছে থাকা একটি টিকিটের নম্বর মিলে যায়। এরপর মূল টিকিট নিয়ে বিপিকেএসের কার্যালয়ে গেলে কর্তৃপক্ষ টিকিটটি প্রাথমিকভাবে পরীক্ষা করেছে।

এ বিষয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির জাতীয় লটারি প্রকল্পের পরিচালক মো. আলম কবির পবলেন, প্রথম পুরস্কারের দাবিদার হিসেবে এখন পর্যন্ত হানিফ মিয়াই মূল টিকিট নিয়ে আমাদের কার্যালয়ে এসেছেন। টিকিটটি প্রাথমিকভাবে সঠিক মনে হয়েছে। এরপরও বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে টিকিটটি আনুষ্ঠানিকভাই যাচাই করা হবে।

 

আলম কবির আরও জানান, ২০ আগস্টের পর টিকিট যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শুরুতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর