শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

বিরলে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৯:০৩ পিএম

শেয়ার করুন:

বিরলে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ৩

দিনাজপুরের বিরল উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন - ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার শিরাইল বরচুনা গ্রামের মো. দেলোয়ার হোসেন (৪২), দিনাজপুরের বিরল উপজেলার তেগড়া মহেষপুর (ভগীরথপুর) গ্রামের মো. নুর জামান (৩৮) এবং মো. ফরহাদুল ইসলাম (৩৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বিরল উপজেলার ২ নম্বর ফরাক্কাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাঞ্চন ফিলিং স্টেশনের বিপরীতে আরশী ম্যানসনের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, দেলোয়ার হোসেনের ব্যবহৃত ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলের পেছনের ক্যারিয়ারে থাকা একটি সাদা বাজারের ব্যাগ থেকে ১৬ বোতল 'ইসকুফ  উদ্ধার করা হয়। এ ছাড়া ফরহাদুল ইসলামের ব্যবহৃত টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি মোটরসাইকেলের হ্যান্ডেলবারে ঝোলানো একটি সাদা বাজারের ব্যাগ থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে নুর জামানের হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৪১ বোতল উইন্সেরেক্স জব্দ করা হয়।উদ্ধার হওয়া তিনটি ব্যাগ থেকে মোট ৮০ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর