শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

ঘেরাওয়ের নামে সচিবালয়ে ‘মব’ সৃষ্টি করা হয়েছে: রাশেদ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

ঘেরাওয়ের নামে সচিবালয়ে ‘মব’ সৃষ্টি করা হয়েছে: রাশেদ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছবি: ঢাকা মেইল

ঘেরাওয়ের নামে সচিবালয়ে ‘মব’ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। 

শুক্রবার বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খান বলেন, গণঅভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিন্তু গতকাল (বৃহস্পতিবার) ‘সচিবালয় ঘেরাও’-এর নামে সেখানে ‘মব’ তৈরি করা হয়েছে। 

তিনি বলেন, জামায়াত একটি হঠকারী দল। সুযোগ পেলে তারা ১০ মিনিটের মধ্যে সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে বের করে দেবে।

গত ৫ আগস্ট জাতীয় কর্মসূচিতে বিদেশি কূটনীতিকদের সামনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বেও আরেকটি ‘মব’ সৃষ্টি করা হয়। বিদেশি কূটনীতিকদের সামনে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

আওয়ামী লীগ যদি ফিরে আসে, তবে তা জামায়াত ও এনসিপির মাধ্যমে ফিরে আসবে। আর আওয়ামী লীগ ফিরে এলে- আমাদেরও মারবে, তাদেরও মারবে বলেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতকে ক্ষমতায় যেতে হলে আরও ১০ বছর বিরোধী দলে থাকতে হবে।

রাষ্ট্রপতি কে হচ্ছেন গণমাধ্যমকর্মীদের প্রশ্নে রাশেদ খান জানান, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এ ব্যাপারে আপনাদের জানাবেন।

এ সময় উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা প্রশাসক এম এ  আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর