শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

শাহরাস্তিতে মাদকাসক্ত অবস্থায় নিজ ঘরে আগুন, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

শাহরাস্তিতে মাদকাসক্ত অবস্থায় নিজ ঘরে আগুন, যুবক গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকাসক্ত অবস্থায় নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগে মনির হোসেন বাবু (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তাঁকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার মনির হোসেন বাবু শাহরাস্তি পৌরসভার বিশারা গ্রামের মোহাম্মদ মমিনের ছেলে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশারা গ্রামের শামছু মুহুরীর বাড়িতে মাদকাসক্ত অবস্থায় নিজ ঘরে আগুন দেন বাবু। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় গত ৬ আগস্ট শাহরাস্তি মডেল থানায় মামলা করা হয়। মামলার সূত্র ধরে ওসির নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় একমাত্র আসামি মনির হোসেন বাবুকে গ্রেপ্তার করেন।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেফতার আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর