শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে ট্রেন দুর্ঘটনা: চার বগি উদ্ধারে লাগবে ৪ ঘণ্টা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে ট্রেন দুর্ঘটনা: চার বগি উদ্ধারে লাগবে ৪ ঘণ্টা
লাইনচ্যুত ট্রেন উদ্ধারে কাজ চলছে। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর ‘কমিউটার ট্রেন’-এর চারটি বগি লাইনচ্যুত হয়েছে। 

উদ্ধারকাজ সমাপ্ত করতে ৪ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান।

শুক্রবার সকাল ৯ টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। আটকা পড়েছে কয়েকটি আন্তঃনগর ট্রেন। 

লাইনচ্যুত ৪ বগির ১৬ চাকা পড়ে গেছে। ৪ ঘণ্টা পর দুপুর ২টার দিকে উদ্ধার কাজে যোগ দিয়েছে ঢাকা থেকে আসা ক্রেন ও ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর