শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ বাবা-মা ও শিশু

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ বাবা-মা ও শিশু

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। তারা হলেন বাবা মাইদুল (২৪), মা বিউটি (২৪) এবং তাদের আট বছর বয়সী ছেলে মারুফ

শুক্রবার (৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা সবাই নারায়ণগঞ্জ সদর এলাকার বাসিন্দা।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শুক্রবার সকালে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, দগ্ধদের সঙ্গে কোনো স্বজন বা পরিচিত ব্যক্তি হাসপাতালে উপস্থিত ছিলেন না। এ কারণে দুর্ঘটনাস্থলের সুনির্দিষ্ট অবস্থান তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য তাদের কাছে পৌঁছেনি। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সদরের ঠিক কোন এলাকায় ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর