ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৭ আগস্ট) সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে এসব গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফেনী ব্যাটালিয়নের সদস্যরা ছাগলনাইয়া সীমান্তে অভিযান পরিচালনা করেন। এ সময় ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




