শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

নড়াইলে ৫০০ ইয়াবা ও ৪২ হাজার টাকাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৭:৪৫ এএম

শেয়ার করুন:

নড়াইলে ৫০০ ইয়াবা ও ৪২ হাজার টাকাসহ যুবক গ্রেফতার
আরিফুল রহমান বিশ্বাস (৩৫)।

নড়াইল সদর পৌরসভায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ ইয়াবা ও মাদক বিক্রির ৪২ হাজার টাকা জব্দের পাশাপাশি আরিফুল রহমান বিশ্বাস (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সদর পৌরসভার ভওয়াখালী গ্রামের বিশ্বাসপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরিফুল রহমান বিশ্বাস ভওয়াখালী (বিশ্বাসপাড়া) গ্রামের সাহিদুর রহমান ও জাহানারা বেগমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভওয়াখালী গ্রামের বিশ্বাসপাড়া এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি দল। অভিযানে আরিফুল রহমান বিশ্বাসকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০০ ইয়াবা ও মাদক বিক্রির ৪২ হাজার টাকা জব্দ করা হয়।

নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক (এসআই) শেখ আব্বাস উদ্দিন বলেন, আরিফুল রহমান বিশ্বাসের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর