বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী সাভার থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী সাভার থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে অপহরণ হওয়া এক স্কুলছাত্রীকে ঢাকার সাভার এলাকায় উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণকারী হোসেন আলীকেও (১৮) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া হোসেন আলী উপজেলার চকভগবানপুর গ্রামের মৃত্যু মুছা মিয়ার ছেলে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় দৌলতপুর গ্রামের এক হিন্দুসম্প্রদায়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে প্রেমের প্রলোভনে ফেলে গত ৬ জানুয়ারি কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি মামলা হয়।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হালদার বলেন, গত ৫ আগস্ট অভিযান চালিয়ে ঢাকা সাভার এলাকার গেন্ডা ব্রিজ সংলগ্ন স্থান থেকে প্রথমে অভিযুক্ত হোসেন আলীকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে পরে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে।   

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর