বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

জেলের জালে পৌনে ২ কেজির রূপচাঁদা, বিক্রি পৌনে চার হাজার টাকায়

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

জেলের জালে পৌনে ২ কেজির রূপচাঁদা, বিক্রি পৌনে চার হাজার টাকায়
বঙ্গোপসাগরের রূপচাঁদা। ছবি: ঢাকা মেইল

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় আকারের রূপচাঁদা। মাছটি বিক্রি হয়েছে ৩ হাজার ৮২৫ টাকায়।

বৃহস্পতিবার সকালে মাছটি মহিপুরের মনোয়ারা ফিশ গদিতে আনা হলে একনজর দেখার জন্য জেলে, আড়তদার ও স্থানীয়দের ভিড় জমে।

মাছটি ‘এফবি জারিফ-১’ নামে একটি মাছ ধরার ট্রলারে ধরা পড়ে। ট্রলারটির মাঝি ছিলেন দেলোয়ার।

নিলামে ওই মাছের দাম ওঠে প্রতি মণ ৯০ হাজার টাকা, অর্থাৎ প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা। সেই হিসাবে প্রায় ১ দশমিক ৭ কেজি ওজনের রূপচাঁদাটি স্থানীয় এক মাছ ব্যবসায়ীর কাছে মোট ৩ হাজার ৮২৫ টাকায় বিক্রি করা হয়।

মাছটির ক্রেতা ব্যবসায়ী সোহাগ বলেন, গভীর সমুদ্রের বড় রূপচাঁদার চাহিদা সবসময়ই বেশি। মাছটি ভালো মানের হওয়ায় কিনেছি। বাজার পরিস্থিতি আরও অনুকূলে থাকলে দাম আরও বেশি পাওয়া যেত। এটি ঢাকার বাজারে পাঠানো হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছগুলোর মধ্যে রূপচাঁদা অন্যতম। সঠিকভাবে মৎস্যসম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা গেলে ভবিষ্যতে এ ধরনের মূল্যবান মাছের উৎপাদন আরও বাড়বে। এতে যেমন দেশের সামুদ্রিক সম্পদ সমৃদ্ধ হবে, তেমনি জেলেদের আয়ও বৃদ্ধি পাবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর