বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

কারাবন্দি ছেলেকে দেখতে গিয়ে পথেই মারা গেলেন বাবা

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

কারাবন্দি ছেলেকে দেখতে গিয়ে পথেই মারা গেলেন বাবা
মৃত হানিফ মিয়া। ছবি: ঢাকা মেইল

কারাগারে থাকা ছেলেকে একনজর দেখার আকুলতা নিয়েই বৃহস্পতিবার সকালে নিজের অটোরিকশা চালিয়ে বরগুনার উদ্দেশে রওনা দিয়েছিলেন বাবা হানিফ মিয়া। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের অটোরিকশাতেই মৃত্যু হয় তার। 

সকালে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সোনার বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত হানিফ মিয়া উপজেলার হোসনাবাদ গ্রামের বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, হানিফ মিয়ার ছেলে বেল্লাল হোসেন একটি মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে বর্তমানে বরগুনা জেলা কারাগারে রয়েছেন। দীর্ঘদিন পর ছেলের সঙ্গে দেখা করতে সকালে নিজেই অটোরিকশা চালিয়ে বরগুনার উদ্দেশে রওনা দেন তিনি। 

পথে সোনার বাংলা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ বাড়িতে নিয়ে আসেন। 

নিহতের স্বজন ও বেতাগী বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহীন বলেন, তিনি অত্যন্ত সাদাসিধে ও ভালো মানুষ ছিলেন। কারাগারে থাকা ছেলেকে একবার দেখার জন্যই সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু পথেই তার মৃত্যু হবে, তা কেউ কল্পনাও করেনি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর