বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

পদ হারালেন সিলেটের বিএনপি নেতা

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

পদ হারালেন সিলেটের বিএনপি নেতা
পদ হারানো বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদী। ছবি: ঢাকা মেইল

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রেজাউল হাসান কয়েস লোদীকে। একই সঙ্গে সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে আবার বহাল করা হয়েছে নাসিম হোসাইনকে।

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর সিলেট মহানগর বিএনপির সহসভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল। নির্দেশক্রমে এখন নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

এছাড়া তাকে এখন থেকে সিলেট মহানগর বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সদা তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর