ময়মনসিংহের ভালুকায় পুকুর থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান বাজার জামে মসজিদের পশ্চিম পাশের একটি পরিত্যাক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ। মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি।
থানা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান বাজার জামে মসজিদের পশ্চিম পাশের একটি পরিত্যাক্ত পুকুর এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে বেলা ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে আনে।
ভালুকা মডেল থানার এসআই মোশারফ হোসেন বলেন, বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় উদ্ধারে চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্যে মরদেহটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে, প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/টিবি




