বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের

দিনাজপুরের চিরিরবন্দরে ছোট ভাইয়ের পুকুর থেকে মাছ ধরার সন্দেহকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বড় ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) রাত ১১টায় চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতারা দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার  (৬ আগস্ট) সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে মারা যান আহত রদশা দাস।

রদশা দাস উপজেলার পশ্চিম সাইতারা দাসপাড়া এলাকার বাবুরাম দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে বড় ভাইয়ের স্ত্রী সাবিত্রী দাসের বিরুদ্ধে ছোট ভাইয়ের পুকুর থেকে মাছ ধরা সন্দেহকে কেন্দ্র করে দুই পরিবারের নারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে প্রায় ১১টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে রদশা দাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, ঘটনার পর বড় ভাইয়ের স্ত্রী সাবিত্রী দাসকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর