বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

গাজীপুরে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ১০:৩০ এএম

শেয়ার করুন:

গাজীপুরে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা
গাজীপুরে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গেল বুধবার (৫ আগস্ট) রাতে উপজেলার কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক সুমন মিয়ার (২৫) বাড়ি নওগাঁয় । তিনি স্বপরিবারে কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রী সেজে ২-৩ জন লোক সুমনের ব্যাটারিচালিত একটি অটোরিকশা ভাড়া করে। অটোরিকশাটি কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় আক্তার স্পিনিং মিলের কাছাকাছি নির্জন স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে তারা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় চালকের চিৎকারে আশপাশ থেকে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়। পরে অটোরিকশা চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত হিসেবে অটোরিকশাটি থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহত সুমনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর