বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

এনসিপি নেতা তানভীর কারাগারে, ছাত্রদল নেতাকর্মীদের ডিম নিক্ষেপ

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম

শেয়ার করুন:

এনসিপি নেতা তানভীর কারাগারে, ছাত্রদল নেতাকর্মীদের ডিম নিক্ষেপ
ডিবি পুলিশের পাহারায় এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীর বগুড়ার আদালতে। ছবি: ঢাকা মেইল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বগুড়ার আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

২ আগস্ট রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বগুড়া সদর থানায় সাইবার সিকিউরিটি আইনে তানভীরকে আসামি করে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ২৯ জুলাই বিকেলে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেখতে পান বাদী। ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য দেন তানভীর। 

জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, বুধবার ভোরে গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের দুটি টিম যৌথ অভিযান চালিয়ে রাজধানীর মিরপুরের মনিপুরী এলাকা থেকে এনসিপি নেতা গাজী সালাহউদ্দিন তানভীরকে গ্রেফতার করে। দুপুরে তাকে বগুড়ার আদালতে তোলা হলে আদালত থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেন এনসিপির এই নেতাকে লক্ষ্য করেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর