লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেছেন, ছাত্র রাজনীতি হবে শিক্ষা-শৃঙ্খলা, সহমর্মিতা-শিক্ষা বান্ধব এবং জনকল্যাণমুখী। দেশের মানুষ অপরাজনীতি দেখতে চায় না। অশালীন কথাবার্তা দিয়ে সুস্থ ধারার রাজনীতি সম্ভব নয়।
বুধবার (৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর দক্ষিণ তেহমুনী এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনায় দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় ছাত্রদলের সৌরভ এ মন্তব্যেগুলো করেন।
সৌরভ বলেন, গুপ্ত রাজনীতি বন্ধ করে (সুপ্ত) অর্থাৎ প্রকাশ্যে রাজনীতি করেন। অশালীন ও উসকানি মূলক বক্তব্যেগুলো প্রত্যাহার করুন। অপরাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতি করেন। আমরা আপনাদেরকে সর্বত্র সহযোগিতা করব।
জেলা ছাত্রদলের সদস্য সচিব হাছিবুর রহমান অভি বলেন, ১৭ বছর আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রদল রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করেছে প্রকাশ্যে। গণ-অভ্যুত্থানে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত, নিহত ও পঙ্গুত্ব হয়েছে। আমরা এখন দেখছি ৫ আগস্টের পরে ছাত্র শিবিরসহ বিভিন্ন সংগঠন অপকর্ম করে বেড়াচ্ছে।
ছাত্রদলের আয়োজিত বিক্ষোভ মিছিল শহরে উত্তর তেহমুনী ট্রাফিক চত্বর এলাকা থেকে শুরু হয়ে চকবাজার প্রদক্ষিণ করে দক্ষিণ তেহমুনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা মধ্যে দিয়ে শেষ হয়।
প্রতিনিধি/এজে




