সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জমিতে ধান রোপণের কাজ করতে গিয়ে বজ্রপাতে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সিয়াম (১৮) চর সমেশপুর গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে নিজ জমিতে ধান রোপণের সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে বাড়ির উদ্দেশে দৌড়ে যাওয়ার সময় পরপর কয়েকটি বজ্রপাত হলে সিয়াম ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




