বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০২:২২ পিএম

শেয়ার করুন:

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ ভিসাধারী পাসপোর্টযাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় চার দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে একদিনের জন্য স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

এদিকে বাংলাবান্ধা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েতুল ওয়ারেস জানান, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ ভিসাধারী পাসপোর্টযাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর