বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

কাদামাখা পথ পেরিয়ে পঙ্গু নজরুলের পাশে আমতলীর ইউএনও

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১০:১৮ এএম

শেয়ার করুন:

কাদামাখা পথ পেরিয়ে পঙ্গু নজরুলের পাশে আমতলীর ইউএনও
আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হওয়া পঙ্গু নজরুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন বরগুনার আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। কাদামাখা ও পিচ্ছিল পথ পেরিয়ে তিনি নজরুলের বাড়িতে গিয়ে চিকিৎসা সহায়তা ও খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুই দিন আগে দুর্গম পথ অতিক্রম করে ইউএনও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নজরুল ইসলামের বাড়িতে যান। এ সময় তার সঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনজুরুল হক কাওসার, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

300b3b45-9369-4d8c-ac1f-0d3e08658e4e

স্থানীয়দের ভাষ্য, প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সরকারি সেবার প্রতি মানুষের আস্থাও বাড়ায়।

নজরুল ইসলাম বলেন, অর্থাভাবে তার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ইউএনও বাড়িতে এসে খোঁজ নিয়েছেন, চিকিৎসার জন্য সহায়তা ও খাদ্যসামগ্রী দিয়েছেন। এতে তিনি নতুন করে বাঁচার সাহস পেয়েছেন।

9f2dd076-9d77-48bc-a8c5-d62517c84a64

ইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। কেউ যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে উপজেলা প্রশাসন গুরুত্ব দিচ্ছে। নজরুল ইসলামের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি পর্যবেক্ষণে রাখা হবে এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর