বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

মেহেরপুর সীমান্তে ব্লক রেইড, ৫ কেজি গাঁজাসহ আটক ৫

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৮:০৬ এএম

শেয়ার করুন:

মেহেরপুর সীমান্তে ব্লক রেইড, ৫ কেজি গাঁজাসহ আটক ৫

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ ‘ব্লক রেইড’ অভিযানে প্রায় ৫ কেজি গাঁজা, ১০টি ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত কাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় গাংনী থানা পুলিশ। অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও র‍্যাবের একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কেজি গাঁজা, ১০টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন মাদককারবারি পালিয়ে যান।

9ed4f8a8-b4da-417f-bc35-8163e1261d70

আটক ব্যক্তিরা হলেন কাজীপুর গ্রামের শিপন আলী (৪৫), রানা আহমেদ (২২), তানজিলা খাতুন (৪৫), ফজল আলী (৬৫) ও জাহিদ হাসান (২৮)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ব্লক রেইড পরিচালনা করা হবে। যেখানে মাদকের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে, সেখানেই অভিযান চালানো হবে।

তিনি আরও জানান, পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর