বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসবে স্মারকগ্রন্থে লেখা আহ্বান

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসবে লেখা আহ্বান

দুই দিনের জমকালো আয়োজনে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর ১৭৫ বছর পূর্তি উৎসব উদযাপন করতে যাচ্ছে ফরিদপুর উচ্চ বিদ্যালয়। 

দক্ষিণবঙ্গের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটির বর্ণাঢ্য উৎসবটিতে অংশ নিতে প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের নিবন্ধন করতে এবং প্রকাশিতব্য স্মারকগ্রন্থে লেখা পাঠাতে আহ্বান জানিয়েছে উৎসব উদযাপন পর্ষদ। 

পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে https://fhsbd.org/ আগামী ৩১ অক্টোবর, শনিবার পর্যন্ত নিবন্ধন করা যাবে।

এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর, বুধবার পর্যন্ত অশোকেশ রায়, ০১৭১১১১৪৫৭৯- এই হোয়াটসঅ্যাপ নম্বরে স্মারকগ্রন্থের জন্য বিদ্যালয়ের ইতিহাস ও স্মৃতিচারণমূলক লেখা পাঠানো যাবে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর